বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
গ্রেফতার হতে পারেন অভিনেত্রী তানজিন তিশা

গ্রেফতার হতে পারেন অভিনেত্রী তানজিন তিশা

অনলাইন ডেস্ক: ‘অ্যাপোনিয়া’ (Aponia) নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে, মূল্য পরিশোধ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন অভিনেত্রী তানজিন তিশা।

যে কারণে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করেন ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। তার পক্ষে নোটিশ পাঠান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। এই মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে।

গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিল অ্যাপোনিয়া কর্তৃপক্ষ।

আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই তারকা অভিনেত্রী।

বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সি আর মামলা নম্বর ৯৬২/২০২৫।

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্রুতই জারি হতে পারে গ্রেফতারি পরোয়না।

এ বিষয়ে তিশা ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দাবি করেন, ওই শাড়িটি নাকি তাকে উপহার হিসেবে দিয়েছেন নারী উদ্যোক্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com