বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
সোলার প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

সোলার প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়::পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের নামে উদ্দেশ্য প্রণোদিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার(১৯অক্টোবর) দুপুরে তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলাচণ্ডি এলাকায় বিদ্যুৎ প্রকল্পের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের বাস্তবতায়নকারী প্রতিষ্ঠান ল্যান্ডকো সোলার কোম্পানির স্থানীয় প্রতিনিধি শরিফুল ইসলাম। 

এসময় তিনি বলেন, গতকাল শনিবার ল্যান্ডকো সোলার কোম্পানির আওতাধীন ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্প নিয়ে মিথ্যা মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মী সহ কিছু লোকজন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখা ছাত্রদল নেতা সুমন রেজা, স্থানীয় রাসেল, নুর জামান সহ অনেকে বলেছেন, কোম্পানি তাদের জমি জোরপূর্বক দখল করেছে। তাদের নামে নাকি মিথ্যা মামলা হচ্ছে। 

অথচ সরকারের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করতে ৩০ মেগাওয়াট করতোয়া সোলার প্লান্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেয় কোম্পানি। 

বর্তমানে কোম্পানি ১২০ একর জমি দখলে রাখলে জমি আমাদের ৩০০ একরের বেশি। অনেকে এক জমি বারবার বিক্রি করেছেন। অনেকে জমি দখলে নিয়ে চাষাবাদ করেছে। 

অথচ তারাই কোম্পানির নামে মিথ্যা অভিযোগ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা কারো নামে মিথ্যা মামলা করিনি। আমরা তাদের এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আমাদের সকল জমিজমা বুঝে পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শরিফুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি, ৩০ মেগাওয়াট করতোয়া সোলার বিদ্যুৎ প্রকল্পের বাস্তবতায়নকারী প্রতিষ্ঠান ল্যান্ডকো সোলার কোম্পানি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com