বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
প্রত্যন্ত চরেও আলো ছড়াল সোলার ল্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রত্যন্ত চরেও আলো ছড়াল সোলার ল্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

খাইরুল ইসলাম,লালমনিরহাট: “মানবতাবোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়”— এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিউটিফুল লালমনিরহাট এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রত্যন্ত চর এলাকায় বিউটিফুল লালমনিরহাটের সোলার ল্যাম্প বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিউটিফুল লালমনিরহাট সংগঠনের পক্ষ থেকে চর ফলিমারী এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সোলার ল্যাম্প বিতরণ করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের চর ফলিমারী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-লালমনিরহাট) ফজলুল হক,ব্লাড ডোনেশন সোসাইটি অফ লালমনিরহাটের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান,যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মো আলহাজ উদ্দিন ও সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য সোলার ল্যাম্প অনেক বড় সহায়ক ভূমিকা পালন করবে। অন্যদিকে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে মানুষ নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারবেন।

 

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com