বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি
স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত দম্পতি ছায়দুল হক (৫৯) ও স্ত্রী বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক-জননী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর প্রায় ১২ মিনিটের মাথায় কানকিরহাট-হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। তাকে আবার একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com