বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
শিশু নির্যাতন প্রতিরোধে লিডোর সচেতনতামূলক চিত্র প্রদর্শনী

শিশু নির্যাতন প্রতিরোধে লিডোর সচেতনতামূলক চিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার: শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে আয়োজন করা হলো এক ভিন্নধর্মী কর্মসূচি। ‘তুলিতে আঁকা সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষত চিহ্ন’ প্রতিপাদ্যে সচেতনতামূলক চিত্র প্রদর্শনীর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ‘স্কুল আন্ডার দ্য স্কাই’ প্রাঙ্গণে।

লিডোর “ইয়ুথ জার্নালিস্ট চেঞ্জমেকার গ্রুপ”-এর সদস্য জেসমিন আক্তার, সাথী আক্তার, হাসান আলী মুসাফির, মুন্নি, মিম, হাসান ও শিউলির নেতৃত্বে আয়োজনটি পরিচালিত হয়। সভাপতিত্ব করেন লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন।

সম্প্রতি কমলাপুর রেলস্টেশনে পাঁচ বছরের এক শিশুকন্যার ওপর সংঘটিত নির্মম নির্যাতনের প্রেক্ষাপটে এ আয়োজন করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ সময়ে ১,৯৩৩ জন শিশু নিহত, ২,৭৪৪ জন ধর্ষণের শিকার এবং ২,১৫৯ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন বলেন,
“বাংলাদেশের অনেক শিশু আজও রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। এটি আমাদের সাংবিধানিক দায়িত্ব।”

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর প্যারালিগ্যাল প্রতিনিধি হোসনেয়ারা মনি বলেন,
“এ প্রদর্শনীতে পথশিশুরা তাদের আঁকায় নির্যাতনের নির্মম বাস্তবতা ফুটিয়ে তুলেছে। তাদের সৃজনশীলতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি সমাজকেও নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে।”

কর্মসূচির শুরুতে শিশুদের নিয়ে সচেতনতামূলক আলোচনা হয়। পরবর্তীতে তারা চিত্রাঙ্কনের মাধ্যমে নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অনুভূতি প্রকাশ করে। শিশুদের আঁকা ছবি দিয়েই প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি সংক্ষিপ্ত র‌্যালি ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য তুষার আহমেদ ইমরান হাসপাতালে ভর্তি নির্যাতিত শিশুটিকে দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে লিডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য তুষার আহমেদ ইমরান, পরিচালক (অর্থ ও প্রশাসন) মুরশিদা আক্তার কান্তা, কনসালটেন্ট আজিজুর রহমানসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি রেদোয়ান হোসেন, ব্লাস্টের প্রতিনিধিরা, স্থানীয় কমিউনিটি সদস্য, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লিডো ২০০০ সাল থেকে পথশিশুদের সুরক্ষা, শিক্ষা, পুনর্বাসন ও পরিবার পুনর্মিলন কার্যক্রমে কাজ করছে। প্রতিষ্ঠানটি এনজিও বিষয়ক ব্যুরো ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত একটি সংস্থা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com