বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
‎চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামী ধরতে না পারায় উত্তাল জনসভা

‎চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে হত্যাচেষ্টা: আসামী ধরতে না পারায় উত্তাল জনসভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা বাজারে বিএনপির দুই নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামিরা এখনও গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও জনসভা করেছে স্থানীয় বিএনপি।



‎বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দক্ষিণ আইচা থানা বিএনপির উদ্যোগে বাজারের জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনসভায় মিলিত হয়।

‎সভায় দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি আবুল বশার হেলালির সভাপতিত্বে থানা বিএনপির সাবেক সাংগঠনিক আবু তাহের মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছার আহম্মেদ কমল, সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, যুগ্ম বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ বাহার, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্ট, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার, যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, দক্ষিণ আইচা থানা বিএনপির অন্যতম নেতা সিরাজুল ইসলাম সবুজ খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, গত ১৭ আগস্ট দুপুরে দক্ষিণ আইচা বাজার বাসস্ট্যান্ড মোড়ে থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেজাউল করিম খন্দকার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের মাস্টারের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হলেও তারা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনও ধরা পড়েনি বলে অভিযোগ তাদের।

‎বক্তারা আরও বলেন, বিএনপির জনপ্রিয় দুই নেতার ওপর হামলাটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান



‎কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com