বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
ভাসানী সেতুতে এবার রিফ্লেক্টর লাইট চুরি, নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ!

ভাসানী সেতুতে এবার রিফ্লেক্টর লাইট চুরি, নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ!

ছবি: প্রতিনিধি

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই আবারও অন্ধকারে নিমজ্জিত হল উত্তরাঞ্চলের মানুষের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু। এবার চুরি হয়ে গেছে রিফ্লেক্টর লাইট, তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সেতুর নিরাপত্তা ও রাতের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনের পরপরই বিদ্যুৎ সংযোগের ৩১০ মিটার তার চুরির ঘটনা কাটতে না কাটতেই এই নতুন চুরি স্থানীয়দের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে—কতোটা কার্যকরভাবে রক্ষা করা হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম এই প্রজেক্টের নিরাপত্তা?

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাতে রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এর আগে, উদ্বোধনের মাত্র এক দিন পরই সেতুর ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো সেতু ও কয়েক কিলোমিটার সংযোগ সড়ক।

এর আগে, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি করেন। প্রায় ৩১০ মিটার তারের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। বর্তমানে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com