বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার।
আলোকহীন ভাসানী সেতু: ৫ লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি, থানায় মামলা

আলোকহীন ভাসানী সেতু: ৫ লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি, থানায় মামলা

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার ফসল সদ্য উদ্বোধন হওয়া মাওলানা ভাসানী সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করা হয়।

শনিবার (২৩ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সেতুর নিরাপত্তা ইনচার্জ বাদী হয়ে শুক্রবার রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, প্রায় ৩০০ মিটার বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এর আগে গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের রাত থেকেই সেতুতে আলো জ্বালানো সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্বোধনের আগেই সেতুর বৈদ্যুতিক সংযোগের তার চুরি হয়েছিল। ঘটনাটি গোপন রেখে জেনারেটর চালিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এদিকে, আলোকসজ্জাহীন সেতুতে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ছেন পথচারী ও যানবাহনচালকরা। সম্প্রতি অন্ধকারে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক সমালোচিত হয়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, “সেতুর বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নেতিবাচক প্রভাব ফেলেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সেতু এলাকায় পুলিশ বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com