বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
তিনবিঘা করিডর দিয়ে যাতায়াতে বিএসএফের হয়রানির অভিযোগে জামায়াতের বিক্ষোভ

তিনবিঘা করিডর দিয়ে যাতায়াতে বিএসএফের হয়রানির অভিযোগে জামায়াতের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের বাসিন্দাদের গবাদিপশু এবং কৃষিপণ্য পরিবহনের গাড়ি প্রবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায়ই বাধা দেয়। যাতায়াতে এ হয়রানির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী দহগ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় ওই ইউনিয়নের গুচ্ছগ্রাম বাজারে সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন দহগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাবুদ্দিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির আতাউর রহমান, পাটগ্রাম উপজেলার সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, সাবেক প্রধান শিক্ষক রোজানুর রহমান রেজা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দহগ্রাম ইউনিয়নের ১৮ হাজার বাসিন্দা এখনো স্বাধীনভাবে চলাচল করতে পারেন না। ভারতনিয়ন্ত্রিত চলাচলের একমাত্র সড়ক তিনবিঘা করিডর দিয়ে যাতায়াত করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। করিডর সড়ক দিয়ে ভারী গাড়ি (বাস, ট্রাক, কাভার্ড ভ্যান) নিতে দেয় না বিএসএফ। এতে এই এলাকার কৃষকেরা উৎপাদিত কৃষিপণ্য (ধান, ভুট্টা) দেশের মূল ভূখণ্ড পাটগ্রামে নিয়ে যেতে পারেন না। গবাদিপশু (গরু, ছাগল, মহিষ) এই সড়ক দিয়ে দহগ্রামে নিতে দেওয়া হয় না। এখান থেকে (দহগ্রাম) সপ্তাহে ৬০টির বেশি পশু বিক্রির জন্য নিয়ে যেতে দেওয়া হয় না। এতে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা।

সমস্যা সমাধানে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেওয়ার কথা জানানো হয়। এতে ১১টি দফায় দহগ্রামের বাসিন্দাদের জীবনযাপনে বিভিন্ন সমস্যা উল্লেখ করা হয়েছে বলে বক্তারা জানিয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ বলেন, ‘দহগ্রাম ইউনিয়নের জনসাধারণ ভোগান্তিতে পড়েন এটা শুনেছি। দহগ্রামে চলাচলের করিডরের সড়ক-সংক্রান্ত বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু। স্থানীয়ভাবে আমার তেমন কিছু করার সুযোগ নেই। এটা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com