বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ দুর্ঘটনা ঘটে।


চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে একজন মারা গেছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় তার নানী নিহত হওয়ার খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য যে, গতকাল সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু ডুবে যাচ্ছে অন্ধকারে।

উদ্বোধনের দিন রাতেও সেতুতে আলো জ্বলেনি। এতে হাজারো দর্শনার্থীকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com