বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
মেঘনা নদীতে মিলল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

মেঘনা নদীতে মিলল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

অনলাইন ডেস্ক: নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ আগে সকাল সোয়া ৯টায় তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইমেইল করেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইল ফোনটি রেখে যান। রাতেও তিনি বাসায় না ফিরলে পরিবারের সদস্যরা আজকের পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবার নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে বিভুরঞ্জন সরকার মালিবাগের ফরচুন মার্কেটের সামনে থেকে একটি বাইকে উঠেছিলেন। তিনি বলেন, “বাইকটি পেলেই অনেক রহস্য ভেদ হবে।” এই ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ উদ্ধারের পর নতুন করে তদন্তের গতি প্রকৃতি ঠিক করা হবে বলে তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com