বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
ভাসানী সেতুতে দুর্বৃত্তের থাবা, খোয়া গেল ৫ লাখ টাকার বৈদ্যুতিক তার!

ভাসানী সেতুতে দুর্বৃত্তের থাবা, খোয়া গেল ৫ লাখ টাকার বৈদ্যুতিক তার!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত গাইবান্ধার সুন্দরগঞ্জ হরিপুর-চিলমারী ‘মওলানা ভাসানী সেতু’। কিন্তু সেই আনন্দ টিকল না দু’দিনও। উদ্বোধনের দ্বিতীয় রাতেই দুর্বৃত্তের থাবা—চুরি গেল ৩১০ মিটার বৈদ্যুতিক তার। এতে সরকারের প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। আর পুরো সেতু নিমজ্জিত হলো অন্ধকারে।

আলোহীন সেতুতে পথচারী ও যানবাহনের চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার আতঙ্কে রাতভর অন্ধকারে পেরোতে হয়েছে স্বপ্নের এই সেতু। উদ্বোধনের পরদিনই এমন ঘটনায় প্রশ্ন উঠেছে— কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা কোথায়?

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী নিশ্চিত করেন, উদ্বোধনের পরদিন রাতেই সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সংযোগ থেকে ৩১০ মিটার তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে সেতুর আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে, বৃহস্পতিবার রাতেই সেতুটি অন্ধকারে ডুবে যায়। স্থানীয়রা ও যাত্রীরা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়ে তার কেটে নেওয়া ল্যাম্পপোস্টগুলোর দৃশ্য।

স্থানীয়রা বলছেন, আলো না থাকায় সেতুতে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুততম সময়ে ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের নাশকতা বা চুরি না হয়, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থারও জোর দাবি উঠেছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, “খোয়া যাওয়া তারের মূল্য পাঁচ থেকে ছয় লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকেই হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। কিন্তু মাত্র এক রাতের ব্যবধানেই সেতুর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফাঁস হয়ে গেল।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com