বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
যানবাহন নয়, ৩০ কিমি. হেঁটেই সুন্দরগঞ্জের ভাসানী সেতুতে বাবা-ছেলে

যানবাহন নয়, ৩০ কিমি. হেঁটেই সুন্দরগঞ্জের ভাসানী সেতুতে বাবা-ছেলে

ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: যেখানে ভাসানী সেতুর উদ্বোধন ঘিরে হাজারো মানুষের ঢল নেমেছিল, সেখানে নৌকা, মোটরসাইকেল কিংবা বিভিন্ন বাহনে সবাই ছুটে এসেছে এই স্বপ্নের সেতু দেখতে। তবে সবার চেয়ে আলাদা নজর কেড়েছেন গাইবান্ধা শহরের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাদেক আলী সরদার (৬৮) ও তার ছেলে মোস্তাফিজুর রহমান (৩৮)।

বুধবার (২০ আগস্ট) ভোরে সাদেক চত্বর থেকে যাত্রা শুরু করেন বাবা-ছেলে। বাহনের ভরসা না নিয়ে টানা হাঁটতে থাকেন তারা। সকাল থেকে দুপুর—একনাগাড়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে পৌঁছে যান কাঙ্ক্ষিত সেতুতে। দীর্ঘ ভ্রমণ শেষে তাদের ক্লান্ত মুখে ফুটে ওঠে অদম্য আনন্দের ঝিলিক।

আরো পড়ুন: সুন্দরগঞ্জে বাস্তব রূপ নিলো স্বপ্ন— খুলল ‘মাওলানা ভাসানী সেতু’

সাদেক আলী সরদার জানান, সেনাবাহিনীতে চাকরির সুবাদে শরীরচর্চার অভ্যাস গড়ে ওঠে তার। সেই থেকেই হাঁটার প্রতি জন্ম নেয় বিশেষ ভালোবাসা। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত হেঁটে ভ্রমণ, দেশের নানা দর্শনীয় স্থান ঘোরা—সবকিছুরই সঙ্গী ছেলে মোস্তাফিজ। এ পর্যন্ত প্রায় ৩ হাজার কিলোমিটার পথ হাঁটার অভিজ্ঞতা অর্জন করেছেন তারা।

তিনি বলেন, “অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ভাসানী সেতুতে আসব। এবার সিদ্ধান্ত নিলাম হেঁটেই আসব। পায়ে হেঁটে ভ্রমণ এখন জীবনের অংশ হয়ে গেছে। আজ এখানে এসে মনে হচ্ছে সত্যিই স্বপ্ন পূরণ হলো।”

ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, বাবার স্বপ্নকেই তিনি নিজের স্বপ্ন হিসেবে বেছে নিয়েছেন। “আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়—এই স্লোগান নিয়েই বাবার সঙ্গে হাঁটা শুরু করি। এতে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আজও সেই ধারাবাহিকতায় ৩০ কিলোমিটার হেঁটে পৌঁছেছি ভাসানী সেতুতে।”

উল্লেখ্য, বুধবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে মাওলানা ভাসানী সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে দুই জেলার মানুষ সেতুর দু’প্রান্তে ভিড় জমায় উৎসবমুখর পরিবেশে।

সেতুটি চালুর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত যোগাযোগের পথ উন্মুক্ত হলো। নতুন এই সেতু শুধু দুই জেলার সংযোগই নয়, বরং অর্থনীতি, কৃষি, শিক্ষা ও পর্যটনের নতুন সম্ভাবনার দ্বারও খুলে দেবে বলে মনে করছেন স্থানীয়রা।

 

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com