বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে আলটিমেটাম

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারে আলটিমেটাম

বিনোদন ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সরকারকে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ)।

সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়ে নয়, বরং ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও আর্থিক সহায়তা দিয়েছিলেন বলে তাদের অভিযোগ।

পোস্টে উল্লেখ করা হয়, “স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয়, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) ও জুলাই ঐক্যসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে—আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ২৬ ঘণ্টা সময় বাকি। তিনি বাংলাদেশেই অবস্থান করছেন, ছবিটি গতকালের। কোনো নাটক নয়, সরাসরি গ্রেপ্তার চাই।”

তবে আলটিমেটাম প্রসঙ্গে এখনো সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে একই দিন তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই হত্যা মামলায় নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি, শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছিল। মামলাটি করেছিলেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com