বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
পাথর লুটের ঘটনায় ২ হাজার জনকে আসামি করে মামলা

পাথর লুটের ঘটনায় ২ হাজার জনকে আসামি করে মামলা

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার গেজেটেড পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটের ঘটনায় মামলা দায়ের করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। মামলায় অজ্ঞাত ১,৫০০ থেকে ২,০০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিএমডির মহাপরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভোলাগঞ্জের গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করে নিয়ে যায়। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, অন্তত ১,৫০০ থেকে ২,০০০ ব্যক্তি এ লুটপাটে জড়িত, যাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।

এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি দায়ের করা হয় এবং পাথর লুটে জড়িতদের শনাক্ত করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com