বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
বিয়ে ভাঙার পর অবসাদ, ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

বিয়ে ভাঙার পর অবসাদ, ওষুধ খেতেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কে থেকে বাগদান সেরেছিলেন। কিন্তু তা আর অলোর মুখ দেখেনি। ২০২০ সালে ধুমধাম করে বাগদান সম্পন্ন করেও তিনি বিচ্ছেদ নিয়েছিলেন। সে সময়টা সামলে ওঠা অভিনেত্রীর জন্য ভীষণ কঠিন ছিল। সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে এমনটিই বলেছেন।

এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে বলেছিলেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত
এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে বলেছিলেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক

প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেলেও সেই সম্পর্ক আর স্থায়ী হয়নি। ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া।

ফেসবুকে সে সময় ফারিয়া লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা করেছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানান, বাগদান ভাঙা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি।

অভিনেত্রীর ভাষায়, “মা-বাবা আর রনি—এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। একসঙ্গে থাকা, সময় কাটানো—এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয়।”

প্রায় চার বছর ধরে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করছিলেন অভিনেত্রী। তার কথায়, ‘১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে। কীভাবে বলব বুঝতে পারছিলাম না। রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।’

সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘মানসিক অবসাদের জন্য তিন মাস কাজ করিনি। ওষুধ খেতে হয়েছে অবসাদ কাটানোর জন্য। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com