বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
ড. ইউনূস ফ্যাসিবাদীর বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন: রাশেদ খান

ড. ইউনূস ফ্যাসিবাদীর বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন: রাশেদ খান

স্টাফ রিপোর্টার: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস ফ্যাসিবাদী শেখ হাসিনার বন্দোবস্ত টিকিয়ে রেখে কার্যক্রম চালাচ্ছেন। পুলিশে আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তরে-সেক্টরে আওয়ামী লীগ। সুবিধাভোগী আওয়ামী লীগকে বহাল তবিয়তে রাখা হয়েছে। এ জন্য কি আমরা সংগ্রাম করেছি, ছাত্র-জনতা রক্ত দিয়েছে?’

বৃহস্পতিবার (১৪ আগস্ট)ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘বর্তমান সরকারের এক বছরে দেশে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ হয়নি, দৃশ্যমান কোনো সংস্কার হয়নি।’

স্বাস্থ্য ও শিক্ষা খাতে গত এক বছরে কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘যার নিজেরই স্বাস্থ্যের ঠিক নেই, যিনি ক্যান্সারের রোগী এবং বাংলা বিভাগের শিক্ষার্থী। তাকে বানানো হয়েছে ডাক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ।

যার যেখানে অভিজ্ঞতা, তাকে সেখানে দায়িত্ব দেওয়া উচিত ছিল। তাহলে আমরা গত এক বছরে অনেক সংস্কার দেখতে পেতাম। ড. মুহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। আজকে শিক্ষা খাত ও চিকিৎসা খাতে সরকারের কী ভূমিকা? এই ফরিদপুর মেডিক্যালে আগেও যা ছিল, এখনো সেই অবস্থায় চলছে। কোনো পরিবর্তন হয়নি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com