বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
পঞ্চগড়ে চাকরি বঞ্চনার প্রতিবাদে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

পঞ্চগড়ে চাকরি বঞ্চনার প্রতিবাদে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়ের যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে হিন্দু ও মুসলিম প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জেলা জজ কোর্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সেখানে অবস্থান নেন। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চাকরির দাবিতে আন্দোলন অব্যাহত রাখে হরিজন সম্প্রদায়ের সদস্যরা।

চাকরিপ্রার্থী চাঁদনি রানী বাসফোর বলেন, “নিয়ম মেনে আবেদন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ১৭ জন প্রার্থীর মধ্যে আমি একমাত্র হরিজন নারী প্রার্থী। তারপরও আমাকে বাদ দিয়ে হিন্দু ও মুসলিম প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ বাতিল করে আমাদের নিয়োগ দিতে হবে।”

বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি রামু বাসফোর অভিযোগ করেন, “আমাদের ভাই-বোনেরা পরীক্ষা দিলেও একজনকেও চাকরি দেওয়া হয়নি। এর আগে আমরা পরীক্ষা ছাড়াই নিয়োগ পেতাম। নীলফামারীতে জেলা প্রশাসক থাকাকালীনও তিনি হরিজনদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দিয়েছিলেন, তখনও প্রতিবাদ হয়েছিল।”

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডালিম বাসফোর, ছবিতা বাসফোর, চন্দন লাল বাসফোরসহ অনেকে। তারা বলেন, বংশপরম্পরায় আদি পেশাজীবী হিসেবে হরিজনরা দেশের বিভিন্ন শহরে পরিচ্ছন্নতার কাজ করে আসছে। তবুও জীবিকার ন্যূনতম অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। আইন অনুযায়ী এই পদে হরিজনদের অগ্রাধিকার থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয় না।

বক্তারা অবিলম্বে চলতি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে যোগ্য হরিজন প্রার্থীদের নিয়োগের দাবি জানান। অন্যথায়, ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, “আমাদের মাদক বিক্রির লাইসেন্স দিয়ে দিন, অন্তত খেয়ে বাঁচতে পারব।”

মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com