বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
বিজয় উৎসবের খাবার খেয়ে রাবিতে ৫০ শিক্ষার্থী অসুস্থ

বিজয় উৎসবের খাবার খেয়ে রাবিতে ৫০ শিক্ষার্থী অসুস্থ

অনলাইন ডেস্ক::বিজয় উৎসবের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের প্রায় ৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে অসুস্থতার কথা জানান। স্বৈরাচার শেখ হাসিনার পতন উপলক্ষ্যে এদিন এ আয়োজন করা হয়।

হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পরে বিকেল থেকেই তাদের পেটের সমস্যা শুরু হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানসম্মতভাবে খাবার রান্না করা হয়নি, সঙ্গে রাতে রান্না করার ফলে খাবার নষ্ট হয়ে গেছে। অনেকেই অভিযোগ করেছেন খাবারের মধ্যে চুল, পোকা, মুরগির কানের অংশ পাওয়া গেছে।

হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, দুপুরে খাবার খাওয়ার পর থেকেই আমার হলের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। আমার রুমের দুজন অসুস্থ। পাশের রুমের একজন অসুস্থ। আমরা ধারণা করছি গরম অবস্থায় প্যাকেটিং করায় ডাল নষ্ট হয়ে গেছে। এ কারনে এমনটা হতে পারে।

হলের আরেক শিক্ষার্থী শাওন বলেন, ৫ আগস্টের বিজয় উপলক্ষে যে খাবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে খাবার খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, পেট ফুলে যাওয়া, মাথা ঘুরানোর মতো বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে আমরা চিন্তিত যে খাবারটি ঠিকভাবে রান্না বা পরিবেশন করা হয়েছে কি না, অথবা বাসি খাবার দেওয়া হয়েছে কি না।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামিরুল ইসলাম বলেন, এই বিষয়ে কালকে কথা বলব। এখন আমি বিশ্রাম নিচ্ছি, ঘুমাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com