বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী পুঠিয়ায় তদন্তের তোয়াক্কা নেই, লুটের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে অভিযুক্ত সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী হাদি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর বাঁধা, আহত ২৩ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান
দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি, প্রতিবাদে লালমনিরহাট ছাত্রদলের বিক্ষোভ

দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি, প্রতিবাদে লালমনিরহাট ছাত্রদলের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশে সংগঠিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের মিশন মোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর।

বিক্ষোভ মিছিলটি বিকেল ৫টার দিকে জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘জামাত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এমন স্লোগানে বিক্ষোভকারীরা রাজপথ মুখর করে তোলে।

পথসভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মো. সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান। নেতৃবৃন্দ বলেন, “দেশে পরিকল্পিতভাবে গুপ্ত সংগঠনের মাধ্যমে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”

পথসভা থেকে অবিলম্বে এসব অপশক্তিকে দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

খাইরুল ইসলাম/লালমনিরহাট


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com