বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
লালমনিরহাটে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত,আহত-২

লালমনিরহাটে ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত,আহত-২

‎খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে রিমি বেগম (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

‎এ ঘটনায় গুরুতরভাবে আহত হন আরও দুইজন যাত্রী। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎নিহত এইচএসসি পরীক্ষার্থী রিমি সদর উপজেলার তিস্তা বাজার এলাকার বাসিন্দা রেজাউল হকের মেয়ে। তিনি,বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

‎বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে  মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরের তকেয়া এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা তিস্তা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে,কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে, ঘটনাস্থলেই রিমি বেগম প্রাণ হারান।

‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন,ট্রাকের ধাক্কায় একজন  শিক্ষার্থী নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com