বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
 পঞ্চগড়ে অনলাইন জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী, যুবক আটক

 পঞ্চগড়ে অনলাইন জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী, যুবক আটক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় শহরের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাত্তার (২৫) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে জুয়ায় ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ডিজিটাল আইডিতে প্রায় ১২ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, গোপন সংবাদ পেয়ে শহরের রওশনাবাগ এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়ার বেশকিছু অনলাইন লিংকের আলামত পাওয়া যায় এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ওইসব লিঙ্কে জড়িত থাকার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। এ সময় তার থেকে ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন আইডিতে সাড়ে ১২ লাখ টাকার মতো বাজি ধরার তথ্যও মিলেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বুধবার দিবাগত রাতে (৩ জুলাই) সেনাবাহিনী ও পুলিশ জেলা শহরের রওশনাবাগ এলাকায় এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তরুণ আবু সাত্তারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান।

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি মিজানুর রহমান  বলেন, অনলাইনে জুয়া এবং কেসিনো গেমের সঙ্গে আবু সাত্তারের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে জুয়া আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, আবু সাত্তার পঞ্চগড় সদর উপজেলার শিংরোড ভুজারিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। সে স্ত্রী সন্তান ও শ্যালক নিয়ে জেলা শহরের রওশনাবাগ এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন। খুব প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যরা বাইরে বের হতেন না। গত পাঁচ বছর ধরে আবু সাত্তার অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। এমনকি প্রতি মাসে তার আয় হতো লাখ টাকার মতো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com