বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী পুঠিয়ায় তদন্তের তোয়াক্কা নেই, লুটের রাজত্ব কায়েম করে বহাল তবিয়তে অভিযুক্ত সুন্দরগঞ্জে রেণু বিদ্যাকাননে বই বিতরণ ও ক্লাস উদ্বোধন হাতীবান্ধায় জাতীয় শিক্ষা সপ্তাহে ভবানীপুর কামিল মাদ্রাসার জয়কার,শ্রেষ্ঠ শিক্ষক মোকছেদ আলী হাদি হত্যার বিচার দাবিতে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের সড়ক অবরোধে সেনাবাহিনীর বাঁধা, আহত ২৩ এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান
পঞ্চগড়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করল  প্রশাসন

পঞ্চগড়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করল  প্রশাসন

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে ওই জমি অবৈধভাবে দখল করে বসবাস করছিলেন তিন ব্যক্তি। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের সোনারবান ৮ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ১২ শতক জমি উদ্ধার করে সদর উপজেলা ভূমি অফিস।


সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে তারা মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে এবং সরকারি জমি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অবৈধভাবে বসবাসরত দুই ব্যক্তির বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, পুলিশ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, মসজিদের মুসল্লি ও গণমাধ্যমকর্মীরা।

ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাদারপাড়া জামে মসজিদের সংলগ্ন ১২ শতক খাস জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের তিন ছেলে—খলিল মিয়া, মজনু মিয়া ও ফয়জুল হক। জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত হওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাদের দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়।

তবে তারা জমি ছাড়তে অস্বীকৃতি জানালে স্থানীয়রা উপজেলা ভূমি অফিসে অভিযোগ করেন। তদন্ত শেষে একাধিকবার তাদের বসতবাড়ি সরিয়ে জমি ছেড়ে দিতে নির্দেশনা দেয় ভূমি অফিস। কিন্তু তারা প্রশাসনের নির্দেশও মানেননি। পরে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি ঘরসহ দুটি অবৈধ বসতবাড়ি উচ্ছেদ করে জমি মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com