বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
ভোলায় জমি বেচার ফাঁদে ফেলে বোনকে সর্বস্বান্ত করলো ভাই

ভোলায় জমি বেচার ফাঁদে ফেলে বোনকে সর্বস্বান্ত করলো ভাই

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে জমি বিক্রির নাটক সাজিয়ে নিজের সৎ বোনকে চরম প্রতারণার শিকার করেছেন এক সৎ ভাই।

২০২৪ সনের ৯ সেপ্টেম্বর সৎ ভাই এনামুল স্টাম্প চুক্তির মাধ্যমে ৬ শতাংশ জমি বিক্রি করেন এবং দলিল দেয়ার নামে সময় ক্ষেপন করেন। কিন্ত বোনের সঙ্গে প্রতারনা করে দলিল না দিয়ে গোপনে তার কাছে বিক্রিত ৬ শতাংশ জমিসহ অপরাপর জমি গোপনে বিক্রির চেস্টার করেন। পরে তিনি চরফ্যাশন সাবরেজিষ্টার অফিসে আপত্তি জানালে ওই অংশের জমির দলিল কার্য বন্ধ হয়।

এতেই থেমে থাকেনি সৎ ভাই। গোপনে জমি বিক্রিতে বাঁধা পেয়ে হামলা-মামলার হুমকি ধামকি দেন। এতে তার অব্যাহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।

সোমবার রাত ৮ টার দিকে চরফ্যাশন রির্পোর্টাস ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বোন জান্নাতুল ফেরদাউস।

জান্নাতুল ফেরদাউস অভিযোগ করেন, তিনি জিন্নাগর মৌজায় এসএ ৩৭৫ নং খতিয়ান ও জমাখারিজ ৪৫৯৫,দিয়ারা হাল ডিপি নং ৭৬৫ নং খতিয়ানের দিয়ারা ৩৬৪ থেকে তার সৎ ভাই এনামুল হাসান ২০২৪ সনের ৯ সেপ্টেম্বর সৎ ভাই এনামুল স্টাম্প চুক্তির মাধ্যমে বায়না চুক্তি করে ৬ শতাংশ জমি বিক্রি করেন। কিন্ত সৎ ভাই এনামুল প্রতারনার উদ্দেশ্যে দলিল সম্পাদনে সময় ক্ষেপন করতে থাকেন। সৎ ভাই জমি দলিল দিতে প্রতারনার বিষয়টি আচ করতে পেরে জমি দলিল দেয়ার জন্য চাপ দেন জান্নাতুল ফেরদাউস। এতেই ঘটে বিপত্তি। সৎ এনামুল আমার খরিদা জমি দলিল না দেয়ার উদ্দেশ্যে গোপনে ওই জমি অন্য এক ব্যাক্তির কাছে বিক্রির চেষ্টার করেন। খবর পেয়ে আমি চরফ্যাশন সাব রেজিস্টার অফিসে গিয়ে জমি বিক্রিতে বাধা দেই। এতেই ক্ষিপ্ত হন সৎ ভাই এনামুল। বিক্রিত জমি আত্মসাতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে সামাজিক ভাবে হেনস্তা করতে অপ প্রচার শুরু করেন। এতেই থেমে যাননি সৎ ভাই সহ তার দলবলরা। আমাকে ঘায়েল করতে মারধরের চেষ্টা ও মামলার হুমকি দেন এবং স্থানীয় থানায় একাধিক অভিযোগ দিয়ে আমাকে হয়রানী করেন। জমি বিক্রির নামে প্রতারনায় ব্যার্থ হয়ে সৎ ভাইয়ের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি।

তিনি আরো অভিযোগ করেন, ওই খতিয়ানে নিয়ে জমি বিরোধ সংক্রান্ত দেওয়ানী ৭৭৫/২৩ নং মামলা চলমান থাকলেও সাবরেজিষ্টার অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি বিক্রির চেষ্টা করেন। এতে তার বিক্রিত জমির দলিল ও জমি ভোগ দখল নিয়ে অজানা আশংকায় আছেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে এনামুল হাসান জানান, আমার বিরুদ্ধে আমার সৎ বোন ষঢ়যন্ত্র করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com