বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
সানি লিওনকে দেখে মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শেফালি

সানি লিওনকে দেখে মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন শেফালি

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তিনি মা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তবে সন্তান জন্মদানের মাধ্যমে নয় বরং কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমেই মা হওয়ার এই সুপ্ত বাসনা তার মনে জেগেছে।

বলিউড তারকা সানি লিওনের সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকেই তিনি এই অনুপ্রেরণা পেয়েছিলেন। ‘বিগ বস ১৩’-এর ঘরে থাকাকালীনই শেফালি তার সন্তান পরিকল্পনা নিয়ে সহ-প্রতিযোগী হিন্দুস্থানি ভাউয়ের সঙ্গে কথা বলেছিলেন।

পরে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরেন। শেফালি জানান, ‘বিগ বস ১৩’-এর ঘরে আমি সন্তান দত্তক নেওয়া নিয়ে কথা বলেছিলাম। আমি সানি লিওনের কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত থেকে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলাম। এটি আমাকে ভীষণভাবে স্পর্শ করেছিল। তাই সব সময়ে আমি একটি কন্যাসন্তান দত্তক নিতে চেয়েছি।’

শেফালি তার স্বামী পরাগ ত্যাগীকে বিয়ের পরই এই ইচ্ছের কথা জানিয়েছিলেন। পরাগ সবসময়ই তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। শেফালির ভাষ্যমতে পরাগ তাকে বলেছেন, ‘তোমাকে মা হতে হবে সন্তানধারণ করবে নাকি দত্তক নেবে তা তোমার সিদ্ধান্ত। আমি সব ক্ষেত্রেই তোমার পাশে থাকব।’

শেফালি আরও বলেছিলেন, ‘কত শিশু রয়েছে যাদের একটি পরিবার প্রয়োজন। আমি মনে করি এমন একটি শিশুকে নিরাপদ ও সুখী জীবন দেওয়ার মতো অবস্থায় রয়েছি। আমি সেই শিশুকে একটি সুন্দর পরিবেশে বড় করতে চাই। ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। এই ভাবেই ঈশ্বরের আশীর্বাদ ভাগ করে নিতে চাই আমি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com