বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
কুড়িগ্রাম সদরে ট্রাক্চাপায় আপন দুই বোন নিহত

কুড়িগ্রাম সদরে ট্রাক্চাপায় আপন দুই বোন নিহত

অনলাইন ডেস্ক:কুড়িগ্রাম সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরচাপায় আপন দুই বোন নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন—ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন। তারা আপন বোন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোকেয়া ও পারভীন কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কাঁঠালবাড়ীমুখী দ্রুতগতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com