বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
মসজিদ সভাপতির বাড়ী থেকে অভিনব কায়দায় মসজিদের টাকা চুরি

মসজিদ সভাপতির বাড়ী থেকে অভিনব কায়দায় মসজিদের টাকা চুরি

কেফায়েত উল্লাহ ::লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পশ্চিম দৈলজোড় চারালের বিল জামে মসজিদ কমিটির সভাপতির বাড়ী থেকে অভিনব কায়দায় মসজিদের ১ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ মিয়া (৩০) ও নুর মোহাম্মদ পাপ্পা (৩৫) নামে দুই যুবকের বিরুদ্ধে আদিতমারী থানায় অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল হক।

অভিযোগ থেকে জানা যায় , শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১ টায় স্থানীয় সোহাগ মিয়া আমার বাড়ীতে গিয়ে পানি খাইতে চাইলে আমার স্ত্রী জাহেদা বেগম টিউবওয়েল এর পানি আনতে যায়। এসময় ঘরের ভিতরে ট্রাংকে রক্ষিত মসজিদের ১,২০,০০০/- টাকা সুকৌশলে চুরি করে পালিয়ে যান। আমার স্ত্রী পানি নিয়ে এসে তাকে দেখতে না পেয়ে আশপাশ খোজাখুজি করেন। বিষয়টি সন্দেহ হলে ঘরের ভেতর এসে ট্রাংক খোলা দেখতে পান। সেখানে রক্ষিত টাকা না থাকায় দ্রুত আমার ছোট ছেলেকে অবগত করে। পরে আমার ছেলে তাদের ধাওয়া করে আটক করলে ধস্তাধস্তি করে এবং ২নং আসামী তাকে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে চুরি করা টাকা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে আদিতমারী থানায় দুইজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি আব্দুল হক।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর বলেন,মসজিদের রক্ষিত টাকা চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com