বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ
অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পড়ল পুকুরে, শিশুর মৃত্যু, আহত ৩০

অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পড়ল পুকুরে, শিশুর মৃত্যু, আহত ৩০

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ায় গার্মেন্টস শ্রমিকবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় স্নেহা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন গার্মেন্টস শ্রমিক যাত্রী।

শনিবার (১৪ জুন) সকালে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে উপজেলার সখের বাজার এলাকা থেকে ৫০/৬০ জন গার্মেন্টস শ্রমিক নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় একটি মালবাহী ট্রাক।

ট্রাকটি শ্রীপুর ইউনিয়নের ভেলারায় গ্রামের সমস-মাঠেরহাট সংলগ্ন গ্রামীণ সড়কের সোনারপাড়া এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পরে উল্টে যায়। মুহূর্তেই ট্রাকের সব যাত্রী পানিতে পড়ে যান।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। গুরুতর আহত অবস্থায় শিশু সিনহাকে হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্নেহা আক্তার উপজেলার সাজেদুল ইসলাম ও আঁখি বেগম দম্পতির কন্যা সন্তান সন্তান।

এদিকে ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো-ট ১৬-৫৯৯২


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com