বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গাইবান্ধায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাইবান্ধায় মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় কামারজানীর অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) বিকেলে কামারজানী বন্দরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কামারজানী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ক্বারী মোঃ রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কামারজানী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মাজু আহম্মেদ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাভেদ হোসেন বকুল, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন পবন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ছাত্রনেতা মোঃ আসাদ মাহমুদ দীপু প্রমুখ।

এসময় বক্তারা বলেন,শুধু মাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার কারনে ইউনিয়নের বিশিষ্ট নাগরিকদের নামে দুটি হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটি সরাসরি বালুদস্যু নিজেই বাদী হয়ে দিয়েছেন। অপরটি অবৈধ বালু ব্যবসায়ীদের ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা নাশকতা মামলা দেয়, সেই মামলায় আসামী করা হয়।

বক্তারা আরো বলেন, শুধুমাত্র অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য এই মামলাগুলো দিয়ে হয়রানী করা হচ্ছে। যেখানে সরকারী চাকুরীজীবি, ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সভাপতি, সাবেক শিবির নেতাকে আসামী করা হয়েছে। জুলাই আন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সরাসরি যুক্ত ছিল তাদের নামে বৈষম্য বিরোধী ছাত্র নেতার করার মামলায় নাম দেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা হতাশ হয়েছি। মামলার বাদী কাকে খুশি করার জন্য এই নেক্কারজনক কাজ করেছেন তা আমরা বোধগম্য নই। তাই দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী নেতার করা মামলা থেকে এই ৪ জনের নাম প্রত্যাহার করাসহ, মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয় বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com