বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
সুন্দরগঞ্জে বন্যার গুজব ছড়িয়ে আতঙ্ক, ফেসবুকার যুবক আটক

সুন্দরগঞ্জে বন্যার গুজব ছড়িয়ে আতঙ্ক, ফেসবুকার যুবক আটক

রাশেদুল ইসলাম রাশেদ,নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে গত বছরের একটি বন্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে কামরুল হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৫ মে) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের নবনির্মিত হরিপুর-চিলমারী ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত কামরুল হাসান উপজেলার হরিপুর ডাঙ্গারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামরুল হাসান গত বছরের ভয়াবহ বন্যার সময় বানভাসি মানুষের দুর্দশার একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। সম্প্রতি কোনো সতর্কতা বা ব্যাখ্যা ছাড়া তিনি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে পড়ে। ভিডিও দেখে অনেকেই ধারণা করেন, এলাকায় নতুন করে বন্যা শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।

বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং ভিডিও পোস্টকারীকে শনাক্ত করে আটক করে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “পুরাতন বন্যার ভিডিও ফেসবুকে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করায় একজন যুবককে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রশাসন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা গুজবপূর্ণ কোনো তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com