বিজ্ঞাপন:
       
ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

ইয়াবাসহ যুবদল নেতাকে আটক করে পুলিশে দিল জনতা

ডেস্ক রিপোর্ট :: রংপুর জেলার পীরগঞ্জে ইয়াবাসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও তার সহযোগী মশিউর রহমান নামে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনার পর তাকে দল থেকে অব্যহতি দিয়ে প্রেস রিলিজ দিয়েছে উপজেলা যুবদল।


গতকাল শনিবার (৭ নভেম্বর) উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে পুলিশ।

মিজানুর রহমান মিজান (৩৫) রামনাথপুর ইউনিয়নের মাদারহাট জুম্মাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। এছাড়া আটক অন্যজন হলেন তার সহযোগী একই গ্রামের মধ্যপাড়ার রফিকুল ইসলামের ছেলে মশিউর রহমান (২৩)।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মাদারহাট এলাকায় ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী হাতেনাতে মশিউরকে আটক করে ও তার দেওয়া তথ্যানুযায়ী যুবদল নেতা মিজানকে আটক করে। এ সময় জনতা দুজনের কাছ থেকে ৯২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ১৬ জন খুচরা ক্রেতার নামের তালিকাও উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ আটকরা দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, যুবদলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ইতোমধ্যে উপজেলা যুবদল থেকে তাকে অব্যহতি দিয়ে প্রেস রিলিজ দেওয়া হয়েছে।


এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, স্থানীয়রা ৯২ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুজনকে রংপুর কোর্টে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com