বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ
জনদুর্ভোগ কমাতে শামসুদ্দিন স্পিনিং-কাশিমপুর সড়ক নির্মাণের সূচনা

জনদুর্ভোগ কমাতে শামসুদ্দিন স্পিনিং-কাশিমপুর সড়ক নির্মাণের সূচনা

মো. সাহাজুদ্দিন সরকার,গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গুরুত্বপূর্ণ শামসুদ্দিন স্পিনিং-কাশিমপুর সংযোগ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটি নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৩ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল বাসেত, মৌচাক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফাইজুল ইসলাম লিটন, সাবেক ইউপি সদস্য সাহেরা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান বলেন, “সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।”

তিনি উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “রাস্তার কাজ যেন তড়িঘড়ি করে শেষ না করা হয়। টেকসই ও মানসম্মত সামগ্রী ব্যবহার করতে হবে, যাতে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত না হয়।”

বক্তারা আরও বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশ করা হবে না। একইসঙ্গে নির্মাণকাজ চলাকালে সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের দাবি ছিল এলাকাবাসীর। কাজ সম্পন্ন হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের সুবিধা সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা সড়ক নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com