বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম
হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, ঘটনা কী?

হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, ঘটনা কী?

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ট্রেন্ডিং শুরু হয় নতুন নতুন ডায়ালগে। এই নিয়ে নেটিজেনদের মধ্যে চলতে থাকে মিম (হাস্যকর কনটেন্ট) তৈরির প্রতিযোগিতা। এবার নেটিজেনরা মজেছেন ফেসবুকে ভাইরাল ‘কী রাগ করলা’ ডায়ালগে।

ফেসবুকে এখন ক্যাপশন, কমেন্ট বা ইনবক্সে সব জায়গায় দখল করে নিয়েছে একটা ডায়ালগ ‘কী রাগ করলা’। তবে ডায়ালগটির পেছনে রহস্য কী? যে কারণে এতটা ভাইরাল এই ডায়ালগ।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই ডায়ালগটির প্রচলন শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ততম রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে এক গণক সুঠাম দেহের অধিকারী এক যুবকের ভাগ্য বদলানোর উপায় বলে দিচ্ছেন। যেখানে ওই ব্যক্তির সাথে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি ‘রাগ করলা?’ ডায়ালগটি উচ্চারণ করেন গণক ব্যক্তিটি। প্রতিটি বাক্যের শেষে একবার করে গণক ডায়ালগটি উচ্চারণ করেন। যেখান থেকেই মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘কী রাগ করলা’ ডায়ালগের।

ভিডিওটিতে গণকের কথা বলার ভঙ্গি ও আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে প্রভাবিত করার প্রবণতা দেখেই হাস্যরসে মজেছেন নেটিজেনরা।

গণক ব্যক্তিটিকে কেউ কেউ নিজের বসের সঙ্গে তুলনা করছেন, কেউ আবার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মধ্যে খুঁজে পাচ্ছেন গণকের প্রতিচ্ছবি। এতেই স্যাটায়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদারসে শেয়ার করে কনটেন্টটি ট্রেন্ডিংয়ে এনেছেন নেটিজেনরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com