বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বাবার ট্রলির চাপায় শিশুপুত্র নিহত

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বাবার ট্রলির চাপায় শিশুপুত্র নিহত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় বাবার চালানো ট্রলির চাপায় মুন্তাহার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে  তেঁতুলিয়া সদর ইউনিয়নের ভুড়িমুটকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্তাহার ওই গ্রামের মুসা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির পাশে আজ সোমবার ০৯ ফেব্রুয়ারি ট্রলি নিয়ে কাজ করছিলেন মুসা মিয়া। কাজ শেষ করে বাড়িতে ফেরার সময় ট্রলিতে দুই বাচ্চাকে তুলে নেয় বাবা মুসা মিয়া। এ সময় অসাবধানতাবশত ট্রলিটি সামনে দিকে নেওয়ার সময় শিশুপুত্র মুন্তাহার ট্রলির নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করা হয়েছে।


এ বিষয়ে তেঁতুলিয়া থানার পুলিশ জানায়, ঘটনাটি পারিবারিক দুর্ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com