বিজ্ঞাপন:
 
রাজনৈতিক বিভেদ ভুলে এক কাতারে ৩ দলের সম্ভাব্য এমপি প্রার্থী-তারাগঞ্জে বিরল দৃশ্য

রাজনৈতিক বিভেদ ভুলে এক কাতারে ৩ দলের সম্ভাব্য এমপি প্রার্থী-তারাগঞ্জে বিরল দৃশ্য

নিজস্ব প্রতিনিধি::রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ নিয়ে গঠিত সংসদীয় আসন-০২-এর রাজনৈতিক অঙ্গনে এক বিরল ও সৌজন্যপূর্ণ দৃশ্যের অবতারণা হয়েছে। আদর্শিক ভিন্নতা ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একটি জানাজাকে কেন্দ্র করে একই কাতারে শামিল হয়েছেন বড় তিনটি রাজনৈতিক দলের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থীরা।

​গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকেলে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মন্ডলপাড়া ঈদগাহ মাঠে এই দৃশ্য দেখা যায়।

​হাড়িয়ারকুঠি ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের মরহুম মোবারক হোসেন চৌধুরীর পুত্র মাহবুব হোসেন (লেবু) চৌধুরীর জানাজায় অংশ নিতে তারা সেখানে উপস্থিত হন। মরহুম মাহবুব হোসেন চৌধুরী বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহানের শ্বশুর এবং এলাকায় একজন বিশিষ্ট দানবীর ও সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন।


​জানাজার নামাজে রাজনৈতিক ভেদাভেদ ভুলে একই সারিতে দাঁড়িয়ে অংশ নেন।

​মোহাম্মদ আলী সরকার: বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।

এটিএম আজহারুল ইসলাম জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও দলীয় মনোনীত প্রার্থী।

​আনিসুল ইসলাম মন্ডল: জাতীয় পার্টির মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী।

​জানাজা শেষে উপস্থিত তিন প্রার্থীই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা বলেন, “মরহুম মাহবুব হোসেন চৌধুরী তারাগঞ্জ ও বদরগঞ্জ উভয় এলাকাতেই দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। তিনি অত্যন্ত পরোপকারী ও সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এই অঞ্চলের অপূরণীয় ক্ষতি হলো।” তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্থানীয়দের ধৈর্য ধারণের আহ্বান জানান।

​নির্বাচনী হাওয়া বইতে শুরু করা এই সময়ে প্রধান তিন দলের প্রার্থীদের এভাবে একই সাথে উপস্থিত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, রাজনৈতিক প্রতিহিংসার বাইরে এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে নেতাদের সহাবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সম্প্রীতির বার্তা দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com