বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিএনপিতে যোগদান অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর

বিএনপিতে যোগদান অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর

ডেস্ক রিপোর্ট::শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর ডামুড্যায় গণসংযোগকালে কার্যক্রম নিষিদ্ধ ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।


গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় নিজ বাড়ির সামনে খোকন মাদবর ও তার সমর্থকরা বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় মিয়া নুরুদ্দিন অপু তাদের হাতে ফুলের মালা পরিয়ে দিয়ে দলীয় পতাকা ও টুপি তুলে দেন। বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিএনপি নেতারা জানান, শুক্রবার ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ শেষে বিকেলে শিধলকুড়া ইউনিয়নের তালতলা এলাকায় পৌঁছালে জানে আলম খোকন মাদবর স্বাগত জানান এবং মিয়া নুরুদ্দিন অপুর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

যোগদানের পর জানে আলম খোকন মাদবর বলেন, ‘আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি। কিন্তু সাবেক সাংসদ নাহিম রাজ্জাক আমার জীবনে যে ক্ষতি করেছেন, তা অপূরণীয়। ২০১৮ সালের নির্বাচনে আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করিনি। আজ অপু ভাই আমার বাড়িতে এসে গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন। জীবন দিয়ে হলেও এই মালার সম্মান রাখব। শিধলকুড়া ইউনিয়ন আগে নৌকার ঘাঁটি ছিল, এখন থেকে এটি ধানের শীষের ঘাঁটিতে পরিণত হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com