বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
লালমনিরহাটে র‍্যাবের অভিযানে বিপুল এস্কাফ ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে বিপুল এস্কাফ ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের হাতিবান্ধায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে ৬৩৭ বোতল এস্কাফ ও ৪ দশমিক ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে র‍্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মশিউর রহমান (২২)। তিনি ওই এলাকার মো. আইয়ুব আলীর ছেলে। র‍্যাব জানায়, আসামির শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে এস্কাফ, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “বাংলাদেশ আমার অহংকার—এই মূলমন্ত্রে বিশ্বাসী র‍্যাব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাকে এবং উদ্ধারকৃত আলামত হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com