বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফেনীতে সেনা অভিযানে ২ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ফেনীতে সেনা অভিযানে ২ আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাকিব হোসেন, ফেনী: ফেনীর সোনাগাজীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন সেনাবাহিনী।

জানা গেছে, সম্প্রতি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আবুল হোসেন সুজনের শিশু সন্তানের হাতে একটি এলজি ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সুত্রধরে রাতে মজলিশপুর ও বগাদানায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী।

সোনাগাজী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আলিফ আল গনি জানান, পাইকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে একটি শপিং ব্যাগে ভর্তি দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অস্ত্রের মালিকের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com