বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, ঘটনা কী? সাবেক ডিজি সাব্বিরকে হ’ত্যা মামলায় গ্রে’প্তার দেখিয়ে কারাগারে প্রেরণ ‎ লালমনিরহাটে আইনজীবীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি রাসায়নিক রং মিশিয়ে বাজারে বিক্রি, আখের তৈরি লাল চিনিতে ‘বিষ’ প্রাইভেটকারে করে এসে মসজিদ-মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিনেত্রী পরিচয়ধারী নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ পেলেন শামীমা নাইস তিস্তায় বালু তোলার গর্তে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৪ শতাধিক নেতাকর্মী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভা ও যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করা হয়।

ফুলের মালা পরিয়ে নবাগতদের স্বাগত জানান জামায়াত নেতারা। এ সময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সলকসহ প্রায় চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com