বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার
বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে নভেম্বর থেকে গুনতে হবে মাশুল

বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে নভেম্বর থেকে গুনতে হবে মাশুল

অনলাইন ডেস্ক: দেশে নগদ অর্থের ব্যবহার কমাতে এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থা শক্তিশালী করতে আগামী ১ নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মধ্যে সরাসরি আন্তঃলেনদেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৩ অক্টোবর) জারি করা এক সার্কুলারে জানানো হয়, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত থাকবে। এর ফলে তাৎক্ষণিকভাবে ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে বা মোবাইল থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করা যাবে।

গ্রাহককে নির্দিষ্ট হারে মাশুল দিতে হবে—ব্যাংক থেকে এমএফএসে ০.১৫%, পিএসপি থেকে এমএফএসে ০.২০% এবং এমএফএস থেকে ব্যাংকে ০.৮৫%। অর্থাৎ, ব্যাংক থেকে এক হাজার টাকা পাঠালে চার্জ সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা, পিএসপি থেকে ২ টাকা এবং এমএফএস থেকে ব্যাংকে পাঠালে ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফি প্রেরকের হিসাব থেকে কর্তন করা হবে এবং প্রাপকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না। এই উদ্যোগের ফলে দেশের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের পথ আরও সুগম হবে এবং ডিজিটাল লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com