বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩ লালমনিরহাটে ১০ দিনের নবজাতক বাড়ির উঠান থেকে উদ্ধার,এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা; ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি চোরকে চিনে ফেলায় র‌্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বর্ণালঙ্কার লুট প্রকাশিত সংবাদের প্রতিবাদ সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ মিসরে কোরআন প্রতিযোগিতায় ৭০টি দেশের মধ্যে প্রথম বাংলাদেশের হাফেজ আনাস পঞ্চগড়ে জনবল কাঠামো নীতিমালা অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে মানববন্ধন দাঁড়িপাল্লায় ভোট দিলে এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না: ড. মাসুদ ৩৫ ফুটের গর্তে পড়া ২ বছরের শিশুটি ১০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
শিবিরের প্রোগ্রামের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজে

শিবিরের প্রোগ্রামের ছবি ছাত্রদলের অফিশিয়াল পেজে

অনলাইন ডেস্ক: আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির। এতে অতিথি ছিলেন জেলা শিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী। বেলা আড়াইটায় শাখা সংগঠনটির ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি প্রচারের আধা ঘণ্টার মাথায় সেটি হয়ে গেছে ছাত্রদলের আয়োজন। কেন্দ্রীয় ছাত্রদলের অফিশিয়াল পেজ থেকে নিজেদের অনুষ্ঠান বলে শিবিরের সভার ছবি প্রচার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, আলোচনা সভার শেষাংশে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী যুক্ত হন। তারা দোয়া পরিচালনা পর্যন্ত এতে অংশ নেন।

পরে বেলা ৩টা ৭ মিনিটে অফিশিয়াল পেজে অনুষ্ঠানের তিনটি ছবি পোস্ট করে ছাত্রদল। এতে অনুষ্ঠানটিকে নিজেদের বলে দাবি করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতনে শহীদ বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।’

অপরদিকে ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট শাখার ফেসবুক পেজে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা হয়, ‘শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সাবজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেন্দ্রঘোষিত ‘নিপীড়ন-বিরোধী দিবস’ উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা তাদের মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে জেলা অফিস সম্পাদক ও কক্সবাজার কলেজ সভাপতি হিসেবে আমি প্রধান অতিথি ছিলাম। আমি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় শেষ দিকে ছাত্রদলের পরিচয়ে কয়েকজন এসে আমাদের সঙ্গে যুক্ত হয়।

তিনি বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কোনো কমিটি নেই। কিন্তু তারা ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে আমাদের সঙ্গে মোনাজাতে শরিক হতে চায়। তারা বলতে চায় যে তাদের দোয়া-মোনাজাত কর্মসূচি আছে। বলে যে আবরার ফাহাদ তো একার কারো নয়, আমাদের সবার, আসেন একসাথে দোয়া-মোনাজাত করি। কিন্তু আমার আরেকটি জরুরি প্রোগ্রাম থাকায় তখন সেখান থেকে বের হয়ে আসি। পরে মসজিদের পেশ ইমাম মোনাজাত পরিচালনা করেন। এ সময় ছাত্রদলের কর্মীরা উপস্থিত ছিলেন। ওই ছবিটি ছাত্রদলের পেজে প্রচার করা হয়েছে।

আইয়ুব আনসারী বলেন, যোহর নামাজের পর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে আমরা প্রোগ্রাম শুরু করি। ছাত্রদলের তারা আসে ১টা ৫০-৫৫ মিনিটের দিকে। ওই সময়ে শিবির কর্মীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও ছিল, সাথে ছাত্রদল যোগ দেয়। কিন্তু অনুষ্ঠান পুরোটা পলিটেকনিক শিবিরের অনুষ্ঠান। ছাত্রদলের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে তাদের প্রোগ্রাম হিসেবে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com