বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
গাইবান্ধার দিঘলকান্দি চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাইবান্ধার দিঘলকান্দি চরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার দিঘলকান্দি চরে বজ্রপাতে আব্দুল আজিজ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি চরে এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুল আজিজ হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আলহাজ্ব মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে তিনি মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘বজ্রপাতের ঘটনায় কৃষক আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।’

হঠাৎ বজ্রপাতে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com