বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা শাখার আয়োজনে স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্প

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা শাখার আয়োজনে স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্প

খাজা রাশেদ,লালমনিরহাট::রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা শাখা,লালমনিরহাটের আয়োজনে স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।



‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায়
‎সদর উপজেলার তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়,তিস্তা লালমনিরহাটের হলরুমে রাকাব
‎তিস্তা শাখা ব্যবস্থাপক মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাব, বিভাগীয় কার্যালয় রংপুরের মহাব্যবস্থাপক মোঃ রহমতুল্লাহ সরকার।



‎বিশেষ অতিথি রাকাব,জোনাল কার্যালয় লালমনিরহাটের জোনাল ব্যবস্থাপক মুহাঃ হাফিজুল ইসলাম,তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল হক সরকার।


‎স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্পের আলোচনায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পাঠ্যবইয়ে বেশি বেশি মনোযোগী হবার পাশাপাশি  তাদের স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা করেন।



‎ রাকাব তিস্তা শাখার কর্মকর্তা-কর্মচারী,বিদ্যালয়ের  শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শেষে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রধান শিক্ষক একরামুল হক সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com