বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করলেন লিটন

স্ত্রীকে তালাক দিয়ে এক মণ দুধ দিয়ে গোসল করলেন লিটন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন এক কৃষক। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান টেনে স্ত্রীকে তালাক দিয়ে মানসিক যন্ত্রণার প্রকাশ হিসেবে দুধ দিয়ে গোসল করেছেন লিটন ফারাজি (৪৫)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় এক মণ (৪০ কেজি) দুধ ব্যবহার করে তিনি এ অস্বাভাবিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

লিটন ফারাজি গণমাধ্যমকে জানান, পারিবারিকভাবে পাশ্ববর্তী গ্রামের লাভলী আকতারকে তিনি বিয়ে করেছিলেন। সংসারে দুই ছেলে ও এক মেয়ের জন্ম হয়। তবে কয়েক বছর ধরে দাম্পত্য কলহ চলছিল। তিন মাস আগে স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যান এবং পরে তাকে তালাক দেন।

তিনি বলেন, “২৫ বছরের সংসারের অবসান আমাকে গভীরভাবে আঘাত করেছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। মানসিক কষ্ট ও আঘাত থেকে দুধ দিয়ে গোসল করেছি। আমার অভিজ্ঞতা হলো—বিয়ে করার আগে অবশ্যই মেয়ের পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ দাম্পত্য জীবনের পর হঠাৎ এমন বিচ্ছেদে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্ত্রী অন্যত্র চলে যাওয়ার খবর পাওয়ার পর লিটন নিজেও সোমবার আনুষ্ঠানিকভাবে তালাক দেন এবং এরপর দুধ দিয়ে গোসল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com