বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
৫ হলের ফল প্রকাশ: সাদিক-আবিদের ভোটের ব্যবধান কত?

৫ হলের ফল প্রকাশ: সাদিক-আবিদের ভোটের ব্যবধান কত?

তাহমিনা আক্তার,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন। ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) সর্বমোট ৭০৭৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১৭৮৯ ভোট। এছাড়াও তৃতীয়স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওমামা ফাতেমা। ওমামা পেয়েছেন ২৩০ ভোট বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র প্রধান ড. এ এস এম মহিউদ্দিন।

এ কেন্দ্রে ভোট দিয়েছেন—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র), অমর একুশে হল (দ্বিতীয় তলার গ্যালারি), ফজলুল হক মুসলিম হল (কার্জন হল পরীক্ষা কেন্দ্র) শিক্ষার্থীরা।

এ কেন্দ্রের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ভোট পেয়েছেন ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৯৬৬ ছাত্রদলের আবিদুল পেয়েছেন ১৯৯, তৃতীয়স্থানে ওমামা পেয়েছেন ১৪০ ভোট। অমর একুশে হলে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ছাত্রদলের আবিদুল পেয়েছেন ১৪১, তৃতীয়স্থানে ওমামা পেয়েছেন ৯০ ভোট।

এছাড়াও ফজলুল হক মুসলিম হলে ছাত্রশিবিরের সাদিক কায়েম পেয়েছেন ৮৪১ ছাত্রদলের আবিদুল পেয়েছেন ১৮১, তৃতীয়স্থানে ওমামা পেয়েছেন ০ ভোট।

এর আগে এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ঢাকা শেষ হয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।

এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com