বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার ভারত থেকে এলো ১৬ টন চাল
পঞ্চগড়ে আলোচিত পাহারাদার হত্যার মূল আসামী গ্রেফতার

পঞ্চগড়ে আলোচিত পাহারাদার হত্যার মূল আসামী গ্রেফতার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়: পঞ্চগড়ে আলোচিত বৃদ্ধ পাহারাদার রফিকুল ইসলাম ডুবু হত্যার আসামী আরমান ইসলাম আমজাদ (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী আরমান ইসলাম আমজাদ সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এস এম সোহরাওয়ার্দী।

জানা গেছে,জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

পুলিশ জানায়,পুলিশ সুপারের সার্বিক তত্তাবধানে জেলা পুলিশের একটি চৌকসদল,মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা জিন্নাতপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত,গত ৫ আগষ্ট সদর উপজেলার টুনিরহাট বাজারে খড়ির গুদাম ঘরের পাহারাদার রফিকুল ইসলাম ডুবু নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করে।এ ঘটনায় তার ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে, সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com