বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
কক্সবাজারে সিএনজিতে ট্রেনের ধাক্কা, মৃত্যু ৫

কক্সবাজারে সিএনজিতে ট্রেনের ধাক্কা, মৃত্যু ৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৫ জন নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশুসহ তিনজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ৮১৩ নং ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় পানিরছড়া এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রেনটি। সংঘর্ষের পর সিএনজিটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ট্রেনের সঙ্গে আটকে থাকে। ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিন্নভিন্ন হয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, কক্সবাজার থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী লাশ রেখে রেললাইন অবরোধ করেন। এতে চট্টগ্রামগামী একটি ট্রেন আটকে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com