বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশীয় ফলের বৈচিত্র্যে পঞ্চগড়ে শুরু জাতীয় ফল মেলা ২০২৬ মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ বিরিয়ানির লোভে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট
আধুনিকতার ভিড়েও মাছ ধরার আনন্দে বগুড়ার শিশুরা

আধুনিকতার ভিড়েও মাছ ধরার আনন্দে বগুড়ার শিশুরা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বর্ষাকাল এক অপার সৌন্দর্য ও জীবন্ত অনুভূতির নাম। আষাঢ়-শ্রাবণের অবিরাম বর্ষণে যখন গ্রামের মাঠ-ঘাট, বিল-জলাশয় ভরে ওঠে, তখন বাংলার চাষের জমিগুলো পরিণত হয় মাছ ধরার এক প্রাণবন্ত মঞ্চে। বিশেষ করে আমন ধানের ক্ষেত ও নিচু জমিগুলোতে জমে থাকা নতুন পানিতে জন্ম নেয় রুই, কাতলা, শিং, মাগুর, পুঁটি, ট্যাংরা, কই, বাইম, গুচি সহ নানা প্রজাতির দেশি মাছ। আর এই মাছ শিকার গ্রামবাংলার এক ঐতিহ্যবাহী সংস্কৃতি।

সাম্প্রতিক বর্ষা মৌসুমে বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় এমন মন মুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে। দুপুর গড়িয়ে পড়তেই আমন ধানের চাষের জমিতে গর্জন করে ছুটে চলেছে ট্রাক্টর। আর তার পিছু পিছু কাদা-জলে দলবেঁধে ছুটছে একদল শিশু-কিশোর। তাদের হাতে রয়েছে জাল, বাঁশের তৈরি পলো, গোবর ঝুড়ি, প্লাস্টিকের ডালা সহ নানা ধরনের হাতিয়ার। সবার লক্ষ্য একটাই—মাছ শিকার করা।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
কাদা-জলে কেউ জাল টানছে, কেউ পলো দিয়ে মাছ ধরছে, আবার কেউ হাঁসফাঁস করে মাছের খোঁজে ব্যস্ত। কারো শরীর কাদায় মাখামাখি, কারো গা জলে ভেজা, তবুও সবার চোখে-মুখে প্রশান্তির হাসি আর প্রাণের উচ্ছ্বাস। গ্রামের ছেলে-মেয়েদের শৈশবের এই নিষ্পাপ আনন্দ, তাদের দুরন্তপনার এই দৃশ্য যেন গ্রামবাংলার চিরন্তন এক প্রাণবন্ত চিত্র।

স্থানীয় প্রবীণ কৃষক আব্দুল কাদের বলেন, “এই বর্ষা আমাদের জীবনের এক সোনালী অতীত। আমরাও ছেলেবেলায় এভাবে মাছ ধরতাম। এটি আমাদের গ্রামবাংলার এক ঐতিহ্য, যা আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে বিলুপ্তির পথে। এখনকার ছেলে-মেয়েরা মোবাইল ফোনে ব্যস্ত, প্রকৃতির এই ভালোবাসা থেকে তারা বঞ্চিত। কালের পরিক্রমায় আমাদের ঐতিহ্যগুলো চোখের সামনেই হারিয়ে যাচ্ছে।”

বর্ষা শুধু কৃষকের মৌসুম নয়, এটি গ্রামীণ জনপদের এক সমৃদ্ধ জীবনের প্রতিচ্ছবি। চাষের জমিতে মাছ ধরা, হাসিমুখে কাদায় গড়াগড়ি খাওয়া শিশুদের এই দৃশ্য বাংলার চিরায়ত ঐতিহ্যকেই মনে করিয়ে দেয়। আধুনিক প্রযুক্তির প্রভাবে এই দৃশ্যগুলো হারিয়ে যেতে বসেছে। তাই এই ঐতিহ্য সংরক্ষণ ও উদযাপন করা সময়ের দাবি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com