বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
‘এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না’

‘এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না’

বিনোদন ডেস্ক: একসময়ের সাড়া জাগানো জুটি দেব-শুভশ্রী। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ আসার পর দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে এই জুটি তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ নিয়ে।

আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি, আর এর সঙ্গেই নতুন করে আলোচনায় উঠে আসছেন দেব-শুভশ্রী। বিচ্ছেদের পর ‘ধূমকেতু’র কাজ শুরু হলেও নানা জটিলতায় ছবিটি আটকে ছিল। এদিকে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য।

অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ছবি মুক্তির আগে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব তাদের সম্পর্ক এবং পর্দার রসায়ন নিয়ে মুখ খুলেছেন।

দেব স্পষ্ট জানিয়েছেন, ‘এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।’ তার এই মন্তব্যে ভক্তদের মাঝে নতুন করে নস্টালজিয়া তৈরি হয়েছে।

আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল। আজ তারা বড় হয়েছে, কেউ হয়তো বিদেশে চাকরি করছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় অনেক বাঙালি আমাকে বলেছেন, ‘ধূমকেতু’ কিন্তু লন্ডনে দেখাতে হবে। তারা ঢাকা বা মেদিনীপুরের মতো বিভিন্ন জায়গা থেকে এসে দেব-শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতেন।’

৯ বছরের দীর্ঘ বিরতির পর দেব-শুভশ্রী জুটিকে আবারও বড় পর্দায় দেখতে পাওয়ার উচ্ছ্বাস এখন তুঙ্গে। ‘ধূমকেতু’ কি পারবে সেই পুরোনো জাদু ফিরিয়ে আনতে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করতে? সময়ই এর উত্তর দেবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com