বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
চরফ্যাশনে সেরা ফলাফল বিবেচনায় ৩৬ শিক্ষার্থীকে পুরস্কৃত

চরফ্যাশনে সেরা ফলাফল বিবেচনায় ৩৬ শিক্ষার্থীকে পুরস্কৃত

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় ২০২২ ও ২০২৩ সালে বিভিন্ন শিক্ষাবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ গ্রহণ করে ভালো ফলাফল ও সর্বোচ্চ নাম্বার অর্জন করায় শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচনায় ৩৬ জন স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে প্রতিজন কৃতি শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়েরের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার খলিলুর রহমানের সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান, অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com